উত্তরায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ জন আটক

উত্তরার বাউনিয়ায় পুলিশের মাকদবিরোধী অভিযানরাজধানী উত্তরার বাউনিয়ার বটতলা ও পুকুরপাড় এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ। অভিযানে পাঁচ হাজার পিস ইয়াবা ও পাঁচ কে গাঁজা উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৯ মে) সকাল ১০টা থেকে এই অভিযান শুরু হয়।

অভিযানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিট অংশ নেয়।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান এই তথ্য জানিয়েছেন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকে রাজধানীর উত্তরায় এই অভিযান পরিচালিত হচ্ছে।’