বাড্ডা থানার পরিদর্শক(তদন্ত) নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফরহান আলী জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন। তখনই গুলির ঘটনা ঘটে। পরে তাকে দ্রুত উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’
কতজন এসে গুলি করেছে বা কীভাবে তারা এসেছিল তা জানাতে পারেননি নজরুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছি।