বুধবার রিভিউ আবেদনের বিষয়টি বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সদস্য ব্যারিস্টার একেএম এহসানুর রহমান।
তিনি বলেন, ‘আপিলের পেপারবুক না পাওয়ায় এ নিয়ে প্রস্তুতি নিতে আমাদের সময় প্রয়োজন। এ কারণেই শুনানির জন্য সময় চেয়ে এই রিভিউ আবেদন করা হয়।’
গত ১৬ মে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ। একইসঙ্গে তার সাজার বিরুদ্ধে হাইকোর্টে যে আপিল করেছিলেন তা ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছিলেন আপিল আদালত।
প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি বিচারিক আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। এরপর থেকেই তিনি পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন।