জানা গেছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর বীরোচিত অবদানের প্রশংসা ও শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান এয়ার কমোডর ব্রায়ান জন চিকনজো। পুলিশ প্রধানের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময়ের পর পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে জিম্বাবুয়ে প্রতিনিধি দলের সঙ্গে সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মো. মহসিন হোসেন।
জিম্বাবুয়ে প্রতিনিধি দলের সামনে বাংলাদেশ পুলিশের ইতিহাস, ঐতিহ্য, মিশন, ভিশন, মহান মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনশৃক্সখলা রক্ষায় গৃহীত পদক্ষেপ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অনন্য অবদান, কৌশলগত পরিকল্পনা, সীমাবদ্ধতা এবং ভবিষ্যত পরিকল্পনা উপস্থাপন করেন এআইজি (ট্রেনিং-৩) মো. সোহেল রানা।
এরপর প্রশ্নোত্তর পর্বে পুলিশের প্রশিক্ষণ, ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম ও সন্ত্রাসবাদ ইত্যাদি সম্পর্কে জানতে চান প্রতিনিধি দলের সদস্যরা। তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ডিআইজি (অপারেশনস) ব্যারিস্টার মাহবুবুর রহমান, ডিআইজি (এইচআর) আবদুল আলীম মাহমুদ, ডিআইজি (লজিস্টিকস) ব্যারিস্টার মো. হারুন অর রশিদ ও অন্য পুলিশ কর্মকর্তারা।
জিম্বাবুয়ে ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির প্রতিনিধি দলে রয়েছেন জিম্বাবুয়ে, চীন, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের মেজর থেকে ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার ২৬ জন কর্মকর্তা। জিও স্ট্রাটেজিক ওয়ার্ল্ড স্টাডি ট্যুরের অংশ হিসেবে আগামী ৭ জুলাই পর্যন্ত বাংলাদেশ সফর করবে দলটি।