কোটা আন্দোলন: ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের মামলার তদন্ত প্রতিবেদন ৮ আগস্ট

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলাকোটা সংস্কার আন্দোলনের সময় মিথ্যা তথ্যর ভিত্তিতে ফেসবুকে উসকানিমূলক তথ্য প্রচারের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী দিন ৮ আগস্ট ধার্য করেছেন আদালত।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাহমুদুর রহমান একথা জানিয়েছেন।

বুধবার (৪ জুলাই) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্ত মামলা তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেনি। তাই ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক খুরশীদ আলম এ দিন ধার্য করেন।

প্রসঙ্গত,  গত ৮ এপ্রিল সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় ফেসবুকে মিথ্যা তথ্য প্রচার, মৃত্যু, রগ কাটার গুজব ছড়ানো, উসকানিমূলক তথ্য প্রচার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অপচেষ্টাকারার অভিযোগে কাউন্টার টেরোরিজম ইউনিটের পুলিশ (উপ-পরিদর্শক) এসএম শাহজালাল ‘অজ্ঞাতনামা’ আসামিদের বিরুদ্ধে রাজধানীর রমনা মডেল থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ (সংশোধিত) ২০১৩ এর ৫৭(২)/৬৬ ধারায় মামলাটি দায়ের করেন।