র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ইনজেকশন ব্যবহার ও অপারেশন থিয়েটার অপরিচ্ছন্ন রাখার কারণে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’
বুধবার দুপুর ১২টা থেকে রাজধানীর ধানমণ্ডি এলাকায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কার্যক্রম চলছে।