নিহতের ছোট ভাই শামছুল আলম সাংবাদিকদের জানান, উত্তরখান মধ্যপাড়ায় তাদের বাসা। শুক্রবার সকালে প্রতিবেশী কামাল একটি গাছ কেটে তাদের বাসার সামনে রাখেন। এতে রাস্তা প্রায় বন্ধ হয়ে যায়। তার ভাই এর প্রতিবাদ জানায়। এতে ক্ষিপ্ত হয়ে কামাল দা নিয়ে ধাওয়া করেন। আত্মরক্ষার্থে তিনি দৌড়ে পালাতে গিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষাণা করেন ।
তার অভিযোগ, ‘কামাল আমার ভাইকে হত্যা করেছে। কামাল দা নিয়ে ধাওয়া দেওয়ার কারণেই তো ভাই মারা গেছেন। আমি এর বিচার চাই।’
আব্দুল্লাহ বাংলাদেশ রেলওয়ের মেন্টেনেন্স সেকশনে চাকরি করতেন। তার স্ত্রী স্থানীয় স্কুলের শিক্ষিকা। তার দুই সন্তান রয়েছে।