মোহাম্মদপুরে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বন্দুকযুদ্ধরাজধানীর মোহাম্মদপুরের র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রাজন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।রবিবার (২৯ জুলাই) রাত সোয়া ১টার দিকে বসিলা গার্ডেন সিটিতে এই ঘটনা ঘটে। র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

তিনি জানান, রাজন মোহাম্মদপুর ও আমিন বাজার এলাকায় ‘গাঁজা রাজন’ হিসেবে পরিচিত। সে আমিন বাজার থেকে নদী পথে মাদক চালান আনা নেওয়া করতো। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১৫টি মামলা আছে।

তিনি আরও বলেন, রবিবার রাত সোয়া ১টার দিকে বসিলা গার্ডেন সিটি এলাকায় র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায়। তখন র‍্যাবকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি করে। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি করে। ৫ মিনিট গোলাগুলির পর একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পরে থাকতে দেখা যায়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে তথ্য যাচাই বাছাই করে জানতে পারি নিহতের নাম রাজন। সে মোহাম্মদপুর ও আমিনবাজারে গাঁজা রাজন বলে পরিচিত।

বন্দুকযুদ্ধের র‍্যাবের দুই সদস্য সদস্য আহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও গাঁজা উদ্ধার হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।