অর্থ আত্মসাৎ মামলায় বিএনপি নেতা মোশাররফের বিরুদ্ধে অভিযোগ গঠন



ড. খন্দকার মোশাররফ হোসেন (ফাইল ছবি)অর্থ আত্মসাতের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। সোমবার (৩০ জুলাই) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক মো. আতাউর রহমান আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে ১৯ আগস্ট বিচার শুরুর আদেশ দেন।
অভিযুক্ত অন্য দুই আসামি হলেন, মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মাহবুব হোসেন ও স্বাস্থ্য অধিদফতরের সাবেক লাইন ডাইরেক্টর ডা . মাহবুবুর রহমান।
মামলার অভিযোগে বলা হয়েছে, পরস্পর যোগসাজসে আসামিরা ক্ষমতার অপব্যবহার করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ও বিশ্বব্যাংকের প্রকল্পভুক্ত বিদেশে গমণেচ্ছু কর্মকর্তা/কর্মচারীদের বিমানের টিকিট সরবরাহের বিষয়ে প্রতারণা, জালিয়াতি ও অস্বচ্ছ প্রক্রিয়ায় সাজানো টেন্ডারের মাধ্যমে সরকারের ৪৮ লাখ ৫১ হাজার ৮০ টাকা ক্ষতি করে নিজেরা লাভবান হন।
ওই ঘটনায় দুদকের উপ-পরিচালক লুৎফর রহমান ২০০৮ সালের ১ সেপ্টেম্বর মামলাটি দায়ের করেন।