আন্দোলনকারী শিক্ষার্থী আহসান সাদাফ বলেন, ‘আজকের মতো আমরা সড়ক ছেড়ে দিয়েছি। আগামীকাল ৯টার দিকে আবার সড়কে নামবো। যতক্ষণ না পর্যন্ত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ আন্দোলনের মাঠে না আসবেন, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। তারা এলে আমাদের বিষয়গুলো নিয়ে গণমাধ্যমে সরাসরি কথা বলবো। সেখানে সব সাংবাদিক থাকবেন।’
প্রসঙ্গত, গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বিমানবন্দর সড়কে (র্যাডিসন হোটেলের উল্টোদিকে) বাসচাপায় রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় সংশ্লিষ্ট চালকের দৃষ্টান্তমূলক শাস্তি, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও নৌমন্ত্রীর অনৈতিক বক্তব্যের প্রতিবাদসহ ৯ দফা দাবি জানান শিক্ষার্থীরা। গত সাত দিন ধরে শিক্ষার্থীরা রাজধানীর সড়ক অবরোধ ও বিক্ষোভ করে আসছে।