সোমবার (১৩ আগস্ট) মামলাটি তদন্ত প্রতিবেদ দাখিলের দিন ধার্য ছিল । কিন্তু গুলশান থানার পুলিশের (পরিদর্শক) মো. সালাউদ্দিন মিয়া মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকা অতিরিক্ত মহানগর হাকিম আদালতের বিচারক আসাদুজ্জামান নুর প্রতিবেদন দাখিলের জন্য এ নতুন দিন ঠিক করেন।
প্রসঙ্গত, রাজধানীর গুলশানের উত্তর কালাচাঁদপুর এলাকায় একটি ফ্ল্যাটে খুন হওয়া গারো সম্প্রদায়ের নারী বেসেথ চিরান (৬৫) ও তার মেয়ে সুজাত চিরানের (৪২) ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রাথমিক তদন্তে মেয়ে সুজাতের শরীরের গলা ও বিভিন্ন স্থানে প্রায় ১৪টি ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। তবে মায়ের শরীরে অস্ত্রের কোনও আঘাত পাওয়া না গেলেও তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রমাণ মিলেছে।
গত ২০ মার্চ রাত ৯টার দিকে কালাচাঁদপুর এলাকার ওই ফ্ল্যাট থেকে বেসেথ চিরান ও সুজাত চিরানের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাদের একজন গলাকাটা অবস্থায় এবং অন্যজন ঝুলন্ত ছিলেন। ওই ঘটনায় ২১ মার্চ সুজাতার স্বামী আশিষ মানখিন গুলশান থানায় মামলাটি দায়ের করেন। পরবর্তীতে ওই ঘটনায় সুজাতার বোনের ছেলে সঞ্জিত চিরান (২১) ও তার তিন বন্ধু রাজু সাংমা ওরফে রাসেল, প্রবীন সাংমা (১৯) ও শুভ চিসিম ওরফে শান্তকে (১৮) গ্রেফতার করা হয়।