বুধবার (২৯ আগস্ট) তদন্ত প্রতিবেদনের দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা এ দিন কোনও প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মহানগর হাকিম আমিনুল ইসলাম এ দিন ধার্য করেন।
সংশ্লিষ্ট মতিঝিল থানার সাধারণ নিবন্ধক কর্মকর্তার সহকারী ইসহাক এ তথ্য জানান।
প্রসঙ্গত, ২০১৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়ে যায়। পরে ২০১৬ সালের ১৫ মার্চ মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা।
২০১৬ সালের ১৬ মার্চ মামলাটি তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।