একনজরে আজকের আলোচিত খবর 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ জুন ২০২৬, ২০:৪৩ আপডেট : ২৯ জুন ২০২৬, ২০:৪৩

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। সোমবার (২৯ জুন) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের 

আর মাত্র কয়েকদিন পরই কার্যকর হতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল। প্রায় ১১ বছর পর নতুন বেতন কাঠামো চালুর ঘোষণা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বস্তি তৈরি করলেও এখনও সব শ্রেণির কর্মীদের জন্য বিষয়টি সমানভাবে স্পষ্ট নয়। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন পে স্কেলের মূল সুবিধাভোগী হলেও পেনশনভোগী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী এবং স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরা এখনও চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। 

গাড়ি ভাড়াটা এখনও দিতে পারিনি, মাসের শেষ: সংসদে নাহিদ ইসলাম

দুর্নীতি রোধে গণভোট বাস্তবায়ন এবং ৫ আগস্টের পর রাজনৈতিক নেতাদের অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একইসঙ্গে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর খুলে দেওয়া এবং জুলাই ফাউন্ডেশনে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন তিনি।

ইসরায়েলের সঙ্গে তুরস্কের উত্তেজনা কেন বাড়ছে 

তুরস্কের সঙ্গে ক্রমাগত বাড়তে থাকা চরম উত্তেজনার জের ধরে এবার প্রথম বিশ্বযুদ্ধের সময়কার ‘আর্মেনীয় গণহত্যা’কে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে যাচ্ছে ইসরায়েল। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপটি কোনও ঐতিহাসিক দায়বদ্ধতা থেকে নয়, বরং তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে চলমান বৈরিতায় নতুন চাপ তৈরির কৌশল হিসেবে নেওয়া হচ্ছে। ইসরায়েলি মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এ বিষয়ে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। 

মোবাইলে প্রেম, প্রেমিককে ছুরি মেরে জীবনের চ্যাপ্টার শেষ

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে সাঈদ আবদুল্লাহ সিয়াম (২২) নামে এক প্রেমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুন) ভোর ৫টার দিকে চৌদ্দগ্রাম পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের মুন্সী বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত প্রেমিকাকে আটক করেছে পুলিশ। এ ছাড়াও ঘটনাস্থলে উপস্থিত নিহতের বন্ধু আরিয়ান খান মাহিদকেও আটক করা হয়েছে।

একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত

শিক্ষাছুটির মেয়াদ শেষ হওয়ার পরও নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগদান না করায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ১৬ শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। এ ছাড়া সরকারি চাকরিবিধি লঙ্ঘন ও পিএইচডি স্কলারশিপ সংক্রান্ত অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় আরও এক শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। রবিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

/এসএনএস/এসটি/ 
সম্পর্কিত
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
সর্বশেষ খবর
লক্ষ্মীপুরে ৫ ও বানিয়াচংয়ে ৮ জনকে হত্যায় ২ প্রতিবেদন প্রস্তুত
মানবতাবিরোধী অপরাধ লক্ষ্মীপুরে ৫ ও বানিয়াচংয়ে ৮ জনকে হত্যায় ২ প্রতিবেদন প্রস্তুত
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ঢাকা ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রতিমন্ত্রী শাহে আলমের
ঢাকা ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রতিমন্ত্রী শাহে আলমের
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-২ এর জন্য জ্বালানি সরবরাহ শুরু
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-২ এর জন্য জ্বালানি সরবরাহ শুরু
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো