এরআগে মামলার তদন্তকারী কর্মকর্তা (দুদকের সহকারী পরিচালক) গুলশান আনোয়ার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন।
আসামিদের বিরুদ্ধে রমনা মডেল থানায় দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামালর অভিযোগে বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে ২০০৯, ২০১০ ও ২০১১ সালের শেয়ারবাজার কেলেঙ্কারির ৩ কোটি ৭ লাখ টাকা ৫৮ হাজার ৯ ০৭ টাকা আত্মসাৎসহ ও বিশ্বসাভঙ্গ করে দণ্ড বিধির ৪০৯, ৪২০, ১০৯ ও দুদক আইন ৫(২)ধারার অপরাধ করেছেন। বৃহস্পতিবার (৩০ আগস্ট) দুপুরে রাজধানীর মৎস্য ভবন এলাকা থেকে এই তিন আসামিকে গ্রেফতার করে দুদক।