আদালতে আমীর খসরুর পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ ও অ্যাডভোকেট জয়নুল আবেদীন। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
বিভিন্ন দেশে মুদ্রাপাচারসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এর আগে গত ১৬ আগস্ট দুদকের পরিচালক কাজী শফিকুল আলমের সই করা এক নোটিশে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়।
ওই চিঠিতে বলা হয়, আমীর খসরু বেনামে পাঁচতারকা হোটেল ব্যবসা, ব্যাংকে কোটি কোটি টাকা অবৈধ লেনদেনসহ বিভিন্ন দেশে অর্থপাচার এবং নিজেরসহ পরিবারের অন্যান্য সদস্যের নামে শেয়ার কেনাসহ জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
এই নোটিশ পাঠানো হয় আমীর খসরুর বন্দর নগরীর চকবাজার থানার মেহেদীবাগের বাসায় ঠিকানায়। অভিযোগের অনুসন্ধান করছেন দুদক পরিচালক কাজী শফিকুল আলম।
পরে সেই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে গত ৩ সেপ্টেম্বর খসরুর আইনজীবীরা তার পক্ষে রিট দায়ের করেন।