ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

সারোয়ার আলমগীরের ফলাফল নিয়ে আদেশ বৃহস্পতিবার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৬, ১৭:০৮ আপডেট : ১৩ মে ২০২৬, ১৭:০৮

ফলাফল ঘোষণা ও শপথের সুযোগ চেয়ে চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীরের আবেদনের ওপর আগামীকাল বৃহস্পতিবার (১৪ মে) আদেশ দেবেন আপিল বিভাগ।

বুধবার (১৩ মে) প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, ঋণ খেলাপের অভিযোগে নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের আদেশ স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে নির্বাচনে সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে এর বিরুদ্ধে ওই আসনের জামায়াত প্রার্থী নুরুল আমিন আপিল বিভাগে লিভ টু আপিল করেন।  

গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করে। ফলে সারোয়ার আলমগীর নির্বাচন করার সুযোগ পান। কিন্তু, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে ফলাফল প্রকাশ না করার নির্দেশনা দেওয়া হয়।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সারোয়ার আলমগীর বিজয়ী হয়। কিন্তু, আদালতের আদেশের কারণে ফলাফল প্রকাশিত হয়নি। এমতাবস্থায় ফলাফল ঘোষণা ও শপথের সুযোগ চেয়ে সারোয়ার আলমগীর আবেদন করেন।

জামায়াত প্রার্থীর আইনজীবী শিশির মনির বলেন, “আজকে আংশিক শুনানি হয়েছে। আগামীকাল আবেদনের ওপর আদেশ দেওয়া হবে। কিন্তু আমরা বলেছি, মূল আপিলের শুনানি না হয়ে এ ধরণের আবেদন যদি গ্রহণ করা হয় তাহলে আপিলের প্রয়োজনীয়তা থাকবে না।”

/বিআই/এবিএম/
সম্পর্কিত
নির্বাচিত সরকারের আমলে অনির্বাচিত প্রশাসক আর কতদিন?
বগা আমার গাড়িতে উঠেছে, প্রমাণ দিলে রাজনীতি ছেড়ে দেবো: মেয়র শাহাদাত
রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি
সর্বশেষ খবর
বিদ্যালয় ক্লাস চলাকালে অসুস্থ হয়ে পড়লো ১০ শিক্ষার্থী
বিদ্যালয় ক্লাস চলাকালে অসুস্থ হয়ে পড়লো ১০ শিক্ষার্থী
অভিনেতা নানা পাটেকার মারা গেছেন
অভিনেতা নানা পাটেকার মারা গেছেন
বায়ুদূষণে ঢাকার বায়ুমানের আজ সামান্য উন্নতি, অবস্থান ষষ্ঠ
বায়ুদূষণে ঢাকার বায়ুমানের আজ সামান্য উন্নতি, অবস্থান ষষ্ঠ
সুন্দরবনের বুকে দুবলার চর, যেখানে সমুদ্র আর জেলেদের গল্প একসঙ্গে
সুন্দরবনের বুকে দুবলার চর, যেখানে সমুদ্র আর জেলেদের গল্প একসঙ্গে
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ