খিলক্ষেতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু



লাশ উদ্ধাররাজধানীর খিলক্ষেতে নিমার্ণাধীন ভবন থেকে পড়ে ওমর আলী (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বিকালে এই মৃত্যুর ঘটনাটি ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. বাচ্চু মিয়া এই তথ্য জানান।
নিহত শ্রমিকের মামা মোজাম্মেল হোসেন জানান, ‘ওমর খিলক্ষেত উত্তরপাড়া নয়ানগর এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করতো। সেখানে কাজ করার সময় ৬ষ্ঠ তলা থেকে সে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে তাকে ৭ টায় মৃত ঘোষণা করেন।’
ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।