নিষেধাজ্ঞা প্রাপ্ত তিতাসের অন্য কর্মকর্তারা হলেন—তিতাসের গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের উপ-মহাব্যবস্থাপক এস এম আবদুল ওয়াদুদ, আবিডি-নারায়ণগঞ্জ শাখার মহা-ব্যবস্থাপক শফিকুর রহমান, ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস শাখার ব্যবস্থাপক শাহজাদা ফরাজী ও সহকারী কর্মকর্তা আবু ছিদ্দিক তায়ানী। মিটার টেম্পারিং ও মিটার বাইপাস করে গ্যাস সংযোগ দিয়ে কোটি কোটি টাকা আত্মসাতসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে দুদক অনুসন্ধান করছে। দুদক ২০১৭ সালের ৬ এপ্রিল থেকে দুদক অভিযোগটি অনুসন্ধান করছে।