ইউটিউবে রাষ্ট্রবিরোধী গুজব ছড়ানোর অভিযোগে আটক ২

গ্রেফতারভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে রাষ্ট্রবিরোধী গুজব ছড়ানোর অভিযোগে অনলাইন চ্যানেল এসকেটিভি’র (SKTV) অ্যাডমিনসহ ২ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১)। শুক্রবার (৫ অক্টোবর) রাতে রাজধানীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, খালিদ বিন আহমেদ (৩০) ও হেফজুল্লাহ (২২)।  র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান ভুঁইয়া বাংলা ট্রিবিউনকে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, এ বিষয়ে শনিবার দুপুর আড়াইটার দিকে কাওরান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।