এসপি মিজান ও তার স্ত্রীর সম্পদের তথ্য চেয়ে ৩৪ প্রতিষ্ঠানকে দুদকের চিঠি

দুদকপুলিশ সুপার মিজানুর রহমান ও তার স্ত্রী নীপা মিজানের সম্পদের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংক, এনবিআরসহ ৩৪টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার কমিশন থেকে ইস্যু করা এক নোটিশে এ তথ্য চাওয়া হয়েছে।

এর আগে গত ৫ সেপ্টেম্বর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এসপি মিজান মিজানের বিরুদ্ধে আলাদা দু’টি মামলা দায়ের করে দুদক। দুদকের সহকারী পরিচালক ফারুক আহমেদ বাদী হয়ে মামলা দু’টি দায়ের করেন। দুদকের অনুসন্ধানে মিজানুর রহমানের নামে প্রায় ১ কোটি ১৭ লাখ টাকা ও তার স্ত্রীর নামে ২ কোটি ৩২ লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গেছে।