আদালতে আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এম. মইনুল ইসলাম। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোনা নাহরিন, এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।
এর আগে জ্ঞাতআয়-বহির্ভূত ১৮ কোটি ২ লাখ ২৯ হাজার ৩২৩ টাকার সম্পদ অর্জনের বিবরণী জমা না দেওয়ায় ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর রমনা মডেল থানায় রফিকুল আমিনের বিরুদ্ধে মামলা করে দুদক। এরপর ২০১৭ সালের ৬ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৮-এ মামলার চার্জশিট দাখিল করা হয়। এরপর এই বছরের ১২ মার্চ তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। ২০১৬ সালের ২ নভেম্বর এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
পরে মামলাটিতে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন রফিকুল আমিনের আইনজীবীরা। যার পরিপ্রেক্ষিতে গত বছরের ১২ মার্চ রফিকুল আমিনকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। বুধবার সেই রুল যথাযথ ঘোষণা করে এই মামলায় রফিকুলের জামিন মঞ্জুর করেন আদালত। তবে অন্য মামলায় জামিন না থাকায় এখনই তিনি কারামুক্তি হতে পারছেন না বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।