বাজার তদারকিমেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রির দায়ে রাজধানীর মিরপুরে চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) মিরপুর-১২ এলাকায় তদারকিমূলক এই অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মন্ডল অভিযান পরিচালনা করেন।
বাজার তদারকিমূলক অভিযানমো. আবদুল জব্বার মন্ডল বাংলা ট্রিবিউনকে বলেন,‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারার (মেয়াদোত্তীর্ণ ওষুধ/পণ্য) লংঘনের অপরাধে আনোয়ারা ফার্মাকে ১৫ হাজার, ফিরোজা ফার্মাকে ১৫ হাজার, চাটখিল জেনারেল স্টোরকে ১০ হাজার, নোয়াখালী ডিপার্টমেন্টাল স্টোরকে ৪০ হাজার টাকাসহ মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ, চিপস, বেকিং পাউডার, ফ্লেভার স্পটে ধ্বংস করা হয়। তদারকি কাজে এপিবিএন -১ এর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।’