ডিএমপি'র অতিরিক্ত উপ-কমিশনার ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সম্প্রতি মার্কিন দূতাবাস থেকে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করা হয় যে অজ্ঞাত এক ব্যাক্তি দূতাবাসের মেইলে হুমকি দিয়ে বলে মার্কিন রাষ্ট্রদূতের গাড়ি ও অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। পরবর্তীতে প্রযুক্তির সহায়তায় রবিবার মধ্যরাতে রাজবাড়ি জেলার পাংশা থানার সাতবাড়িয়া গ্রাম থেকে রাজীবকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হুমকি দেওয়ার কথা স্বীকার করেছে।