ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী নাসির জানান, সকাল সাড়ে ৮টায় হঠাৎ অসুস্থ বোধ করেন হাজতি আব্দুর রহমান। এরপর কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, তিনি কী মামলায় কারাগারে আটক ছিলেন এবং তার বাড়ি কোথায় তা জানাতে পারেননি কারারক্ষী নাসির।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য আব্দুর রহমানের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।