রবিবার (২৫ নভেম্বর) সকালে র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, শনিবার রাতে ওই পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে উসকানিমূলক ও রাষ্ট্রবিরোধী লিফলেট উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
রবিবার দুপুরে র্যাব-৪ এর কমান্ডিং অফিসার, চৌধুরী মঞ্জুরুল কবির র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, তাদের কাছ থেকে হিযবুত তাহরীরের বিভিন্ন ধরনের লিফলেট, ল্যাপটপ ও পেনড্রাইভ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে, ফয়সাল কল্যাণপুরের আর্টিসান কোচিং সেন্টারের শিক্ষক। ২০১৩ সাল থেকে হিযবুত তাহরীরের সদস্য হন তিনি। তানভীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের মার্কেটিং তৃতীয় বর্ষের ছাত্র। বর্তমানে সে হিযবুত তাহরীর কর্মী সংগ্রাহক ও মিরপুর এলাকার দায়িত্বপ্রাপ্ত। প্রাঙ্গন মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের ফিন্যান্স তৃতীয় বর্ষের ছাত্র। সে সংগঠনের সক্রিয় সদস্য। জামিনুর রেজা নবীন, তেজগাঁও কলেজের ফিন্যান্স বিভাগের ছাত্র। ফারাবী খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সে ফলিত গণিতের তৃতীয় বর্ষের ছাত্র। তাদের নাশকতার পরিকল্পনা ছিল বলে জানান র্যার-৪ সিও।