নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ বলেন, ‘আমরা স্বাস্থ্যসম্মত মানের রেস্টুরেন্টের জন্য একটি স্টিকার দিয়েছিলাম। সচিবালয়ের আশপাশ এলাকায় আমরা প্রাথমিকভাবে স্টিকারগুলো দিয়েছিলাম। নয়াপল্টনের হান্ডি রেস্টুরেন্টকে আমরা এ প্লাস স্টিকার দেই। কিন্তু আমরা জানতে পারি যে সেই স্টিকার নকল করে তারা ধানমন্ডিতেও লাগিয়েছে। স্টিকারটি প্রতারণামূলকভাবে ব্যবহার করা হচ্ছে বলে আমরা মনে করি। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এছাড়া নিউ মার্কেটে ফুচকা তৈরির কারখানায় অভিযান চালিয়ে খারাপ মানের ফুচকা করে ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ জানান, এর আগেও এই কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছিল। এবারও একই অবস্থা পাওয়ায় কারখানাগুলো সিলগালা করে দেওয়া হয়েছে। কারণ সেখানেকার পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর। এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।