শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর হাজারীবাগ থেকে প্রতারক চক্রের দুই জনকে আটক করে র্যাব-২। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত বিকাশ হিসাবসহ ২২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, এ বিষয়ে শনিবার বেলা ১১টার দিকে কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।