রবিবার (৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় শনির আখড়া ব্রিজের পূর্ব পাশ থেকে ফেনসিডিলসহ ট্রাকটি উদ্ধার করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের অবৈধ মাদক উদ্ধার প্রতিরোধ টিমের এ ডি সি খন্দকার রবিউল আলম লেলিন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ট্রাকের মধ্যে চারটি বস্তায় ১২৯০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। আটককৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় আটক দুজনকে গ্রেফতার দেখানো হয়েছে।