রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালানোর অভিযোগে গ্রেফতার ১

গ্রেফতারসামাজিক যোগাযোগ মাধ্যমে মহান মুক্তিযুদ্ধকে অবমাননা ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালানোর অভিযোগে জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি আশেক আহমেদকে (৪০)গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (২৫ মার্চ) সকালে র‍্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, র‍্যাব ৩ এর একটি টিম রাজধানীর তেজগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে। 

এবিষয় বেলা ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের র‍্যাবের মিডিয়া সেন্টারে বিস্তারিত জানানো হবে।