তিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাসচাপায় শিক্ষার্থী আবরারের নিহতের ঘটনায় চালক সিরাজুল ইসলামকে (২৪) আটক করা হয়। পরবর্তীতে জানা যায়, গাড়িটি চালাচ্ছিল কন্ডাক্টর ইয়াসিন।'
তিনি আরও বলেন, ‘আজ বেলা ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’
প্রসঙ্গত, রাজধানীর নর্দ্দা এলাকায় মঙ্গলবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বাসচাপায় আবরার নিহত হন। যমুনা ফিউচার পার্কের সামনে সুপ্রভাত নামের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।এ ঘটনার পর ঘাতক বাস সুপ্রভাত পরিবহনের রুট পারমিট বাতিল, ঘাতক চালকের ফাঁসির দাবিসহ ৮ দফা দাবিতে নানা সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।