বিচারাধীন বিষয়ে সংবাদ পরিবেশন বিষয়ে সুপ্রিম কোর্টের দেওয়া বিবৃতি প্রতিবন্ধকতা হবে কিনা জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যেটা বলেছেন, সেটা হলো, বিচারাধীন কোনও মামলা সম্পর্কে ব্যক্তিগত অভিমত দিয়ে পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করা যাবে না। বিচারাধীন বিষয়ে কোনও কথা না বললে বিচারকদের ওপর কিন্তু কোনও প্রভাব পড়ে না। সে জন্যই প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিরা ওই বিৃবতি দিয়েছেন।’
আইনমন্ত্রী বলেন, ‘আমার মনে হয় না, আপনারা যে রিপোর্ট করেন তা বন্ধ করতে ওই বিবৃতি দেওয়া হয়েছে। যেটা তারা (আপিল বিভাগের বিচারপতিরা) বলেছেন, মামলাটি পেন্ডিং কিন্তু বিচার কাজ শেষ হয়নি, এমতাবস্থায় ওই বিচার নিয়ে রিপোর্ট করলে তা আদালতের ওপর প্রভাব ফেলবে।’
এর আগে কসবা উপজেলা সমিতির আয়োজনে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে দেশবাসীর সুখ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।