র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল উত্তরা এস এ পরিবহন অফিস (বাড়ি নং ২০, ৬ নং সেক্টর, আলাওল এভিনিউ) এ অভিযান চালায়। এসময় এক লাখ ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করা হয়। তারা টেকনাফ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকায় ইয়াবা নিয়ে আসতো।
র্যাব কর্মকর্তা এমরানুল হাসান জানান, এ বিষয়ে রবিবার দুপুর ২টার দিকে অন স্পট মিডিয়া ব্রিফ করে বিস্তারিত জানানো হবে।