সাত দিনের মধ্যে পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক, বিএসটিআইয়ের চেয়ারম্যান ও পরিচালককে মনিটরিং টিম গঠন করতে বলা হয়েছে। একইসঙ্গে টিম গঠনের বিষয়ে আগামী ১৮ জুন অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলেছেন আদালত।
এ সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে সোমবার (২০ মে) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
এর আগে গত ৯ এপ্রিল রাজশাহী অঞ্চলের আমবাগানগুলোতে কেমিক্যাল ব্যবহার রোধে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের নির্দেশ দেন হাইকোর্ট। আদেশ বাস্তবায়ন করে রাজশাহীর বিভাগীয় কমিশনার ও রাজশাহী রেঞ্জের ডিআইজিকে প্রতিবেদন দিতে বলা হয়।
আদালতের আদেশ বাস্তবায়ন করা হয়েছে মর্মে আজ সোমবার আদালতে প্রতিবেদন দাখিল করেন রাজশাহীর পুলিশ কমিশনার।