ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। তবে কোন পরিবহনের ধাক্কায় মোহাম্মদ আলী নিহত হয়েছেন, তা জানাতে পারেনি পুলিশ।
এসআই নজরুল ইসলাম জানান, ‘রামপুরা ইউলুপের ঢালে পেছন থেকে মোহাম্মদ আলীর পিকআপ ভ্যানটিকে কোনও একটি পরিবহন ধাক্কা দেয়। এরপর বিষয়টি দেখার জন্য পিকআপ থেকে নামলে ওই গাড়িটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
নিহতের মামাতো ভাই দুলাল জানান, নিহত মোহাম্মদ আলী শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামন্তশা গ্রামের মোতালেব ব্যাপারীর ছেলে। বর্তমানে রামপুরা মৌলভীরটেক বউবাজার এলাকায় একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। আরিয়ান নামের ছয় মাসের এক ছেলে সন্তানের জনক ছিলেন মোহাম্মদ আলী।