পাইলট নিয়োগে দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে: দুদক সচিব

বিমান বালাদেশ এয়ারলাইন্সদুর্নীতি দমন কমিশন (দুদক) বিষয়ক সচিব দিলোয়ার বখত বলেছেন, বিমান বাংলাদেশের দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যার বিরুদ্ধেই দুর্নীতির প্রমাণ মিলবে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (৩০ জুলাই) সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এদিকে, বিমান বাংলাদেশের পাইলট নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিমানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল মুনীম মুসাদ্দিক আহমেদকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়।
এর আগে ২৮ ও ২৯ জুলাই বিমানের বর্তমান ব্যবস্থা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন ফারহাত হাসান জামিলসহ আরও ৯ জনকে জিজ্ঞাসাবাদ করে দুদক।