নির্বাচন ভবনে আগুন

নির্বাচন ভবনরাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আগুন লেগেছে। রবিবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার পর নির্বাচন ভবনে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। ফায়ার সার্ভিসের নিন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কামরুল হোসেন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার বলেন, ‘রাত ১১টা  ৬ মিনিটে নির্বাচন ভবনের গ্রাউন্ড ফ্লোরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আমাদের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আরও তিনটি ইউনিট পথে রয়েছে।’