নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তনু চৌধুরী বলেন, ‘লালবাগের পাস্তা ক্লাবে পচা দুর্গন্ধযুক্ত বনরুটি, লেবেল ছাড়া ফ্রেঞ্চ ফ্রাই পাওয়া যায়। তাদের কাছে নিবন্ধন চাওয়া হলে তা দেখাতে পারেনি। এজন্য তাদের ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।’
এছাড়া, রয়্যাল ক্যাসেলে আনুমানিক ৪০ কেজি পোড়া তেল, মসলায় প্রচুর পোকা পাওয়া, রান্নাঘরের পরিবেশ অস্বাস্থ্যকর এবং নিবন্ধন দেখাতে না পারায় ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে মালিকের ১ মাসের কারাদণ্ডের আদেশ দেন শান্তনু চৌধুরী।
শান্তনু চৌধুরী বলেন, ‘ফায়ার স্টোন রেস্তোরাঁর রান্নাঘরের পরিবেশ খুবই অস্বাস্থ্যকর। তারা নিবন্ধনও দেখাতে পারেনি।’ রেস্তোরাঁটিকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে মালিককে ১ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।