দুর্নীতির মামলায় দুদকে মেজর মান্নানের শুনানি

মেজর (অব.) আব্দুল মান্নানদুর্নীতির মামলায় বিকল্পধারার সংসদ সদস্য মেজর (অব.) আব্দুল মান্নানের শুনানি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৮ অক্টোবর) সেগুনবাগিচায় সকাল ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত শুনানি চলে। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ ও দুই কমিশনারের সামনে এই শুনানি হয়।

দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, আব্দুল মান্নানের বিরুদ্ধে ঋণ জালিয়াতির দু’টি মামলা আছে। মামলার বিষয়ে তিনি নিজেই শুনানি চেয়েছিলেন। দুদক চেয়ারম্যানের সভাপতিত্বে শুনানি হয়েছে। শুনানিতে আব্দুল মান্নান তার বক্তব্য তুলে ধরেছেন।