সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা সোয়া সাতটায় ঘটনাটি ঘটেছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের দুই জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এলে চিকিৎসক মনিষা বর্মনকে মৃত ঘোষণা করেন। আহত গালিব চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি ফ্লাইওভারের দিকে উঠছিল, আর ঠিকানা পরিবহনের বাসটি ফ্লাইওভার থেকে নামছিল। মনিষা মহানগর মহিলা কলেজের মার্কেটিংয়ের তৃতীয় বর্ষের ছাত্রী ছিল। আহত গালিব মনিষার এলাকার ছোট ভাই বলে জানা গেছে। মনিষার বাসা গেন্ডারিয়া এলকায়। তার বাবার নাম অলিন বর্মন।