বিএনপি নেতা হেলালের জামিন নামঞ্জুর

আজিজুল বারী হেলালনাশকতার মামলায় বিএনপি নেতা আজিজুল বারী হেলালের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনেরি আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক ধীমান চন্দ্র মন্ডল তার জামিন নামঞ্জুর করেন।

সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাঝহারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। 

হেলালের পক্ষে আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করেন।

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে হাজিরা দিতে যাওয়ার পথে দলীয় নেতাকর্মীদের নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগে ২০১৪ সালের ২৪ ডিসেম্বর চকবাজার থানায় মামলাটি করা হয়। এ মামলার বাদী সংশ্লিষ্ট থানার পুলিশের উপপরিদর্শক দেলোয়ার হোসেন।