গত ২ জানুয়ারি আদালতে মামলাটি দায়ের করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। ওই দিন বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনার আদেশ পরে দেবেন বলে বাদী ও তার আইনজীবীকে জানান।
এজাহার থেকে জানা গেছে, ২০১৯ সালের ২৭ ডিসেম্বর আসামিরা বাদী এবি সিদ্দিকীর বাসার ঠিকানা সংগ্রহ করার জন্য মিরপুর-১ নম্বরের মুক্তিপ্লাজার অফিসে যান। সেখানে বাদী না থাকায় তার অফিস স্টাফদের কাছে তার বাসার ঠিকানা চান। পরে বলে যান খালেদা জিয়াসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে যত মামলা আছে, আগামী এক সপ্তাহের মধ্যে সব মামলা প্রত্যাহার করে নিতে হবে; নাহলে বোমা মেরে বাড়ি উড়িয়ে দেওয়া হবে।