সহকারী কমিশনার বলেন, ‘প্রায় ২ কোটি ৩২ লাখ টাকা মূল্যের ৪ কেজি ৬৪০ গ্রাম সোনা জব্দ করা হয়েছে। শনিবার ৫টা ৩৮ টায় বিমানবন্দরের আউট বে এলাকায় তল্লাশির সময় ইউএস-বাংলার বিএস-৩১৬ ফ্লাইটের যাত্রীদের নামার সিঁড়ির নিচে পরিত্যক্ত অবস্থায় কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ৪০টি সোনার বার পাওয়া যায়। এগুলোর ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম। এই সোনার বাজার মূল্য প্রায় ২ কোটি ৩২ লাখ টাকা।’ এ বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি জানান।