দুদক জানায়, কোম্পানিটির কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ঠিকাদারি এই দুর্নীতি-অনিয়মের সঙ্গে জড়িত। তারা গ্রাহকদের নিম্নমানের মিটার সরবরাহ করেছে। এ কারণে মিটারে আগুনও লেগে যাচ্ছে, দুর্ঘটনা ঘটছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজধানীর মিরপুরের মনিপুর এলাকা সরেজমিন পরিদর্শন করে দুদক টিম।
অভিযানের সময় ডেসকো কর্মকর্তারা দুদক টিমকে জানান, বৈদ্যুতিক মিটারে আগুন লেগে যাওয়ার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে, ডেসকো কর্তৃপক্ষের বক্তব্যে দুদক টিম সন্তুষ্ট হতে পারেনি। এ বিষয়ে অনুসন্ধানের অনুমোদন চেয়ে কমিশনে প্রতিবেদন দেবে দুদক টিম।