প্রসঙ্গত, এনামুল কবির ইমন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের সাবেক পরিচালক (স্বতন্ত্র) ও সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক প্রশাসক। ৯০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ৬ জানুয়ারি তাকে তলবি নোটিশ পাঠিয়ে ১৫ জানুয়ারি হাজির হতে বলা হয়েছিল।
জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনামুল কবির ইমন। বলেন, ‘ভাবমূর্তি নষ্ট করতেই দুদকে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। আমার বাবা সুনামগঞ্জের সংসদ সদস্য ছিলেন। তার সুনাম আছে। তার ছেলে হিসেবে আমিও সততার সঙ্গে রাজনীতি করি। আমার রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির লোকজন একজন সাংবাদিকের সহায়তা নিয়ে দুদকে মিথ্যা অভিযোগ করেন।’ দুদকের অনুসন্ধানে তিনি নির্দোষ প্রমাণিত হবেন বলেও দাবি করেন।