নিহতরা হলেন, সিরাজগঞ্জের জরু শেখ, সাইফুল শেখ ও বগুড়ার মঞ্জুরুল।
শ্রমিকরা নদী শাসনের জন্য পিলার পাইলিংয়ের কাজ করার সময় পাশে ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের তারের সঙ্গে লোহার পাইপ কানেক্টেড হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জন মারা যান বলে জানিয়েছেন হাজারীবাগ থানার ইন্সপেক্টর (অপারেশন্স) জাকির হোসেন।
তিনি বলেন, সিকদার মেডিক্যাল কলেজের পাশে নদী শাসনের কাজ করছিল বিআইডব্লিউটিএ। তারা ঠিকাদার প্রতিষ্ঠান দিয়ে নদী শাসনের কাজ করাচ্ছিল। দুর্ঘটনার পর কাজ বন্ধ রয়েছে। মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।