সোমবার (১০ ফেব্রুয়ারি) তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তা জমা দেয়নি তদন্তকারী সংস্থা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ কারণে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস নতুন দিন ধার্য করেন।
আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নিজ বাসায় খুন হন।