বুধবার (১২ ফেব্রুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী নতুন তারিখ ধার্য করেন।
গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশ (উপ-পরিদর্শক) লিয়াকত আহমেদ এ তথ্য জানিয়েছেন।
প্রসঙ্গত, মুসা বিন শমসেরের বিরুদ্ধে শুল্কমুক্ত সুবিধায় আনা রেঞ্জ রোভার গাড়ি ভোলা বিআরটিএ’র (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) কতিপয় কর্মকর্তার যোগসাজশে ভুয়া কাগজ দিয়ে রেজিস্ট্রেশন এবং বেনামে অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অভিযোগের প্রাথমিক সত্যতা পায় শুল্ক গোয়েন্দারা।
এছাড়া জিজ্ঞাসাবাদে মুসা বিন শমসের জানান, সুইস ব্যাংকে তার ৯৬ হাজার কোটি টাকা রয়েছে। কিন্তু তিনি ওই টাকার কোনও ব্যাংক হিসাব বা বৈধ উৎস দেখাননি। কয়েকবার নোটিশ দিলেও তিনি তা জমা দেননি। পরে ২০১৭ সালের ৩১ জুলাই গুলশান থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও)জাকির হোসেন বাদী হয়ে মামলা করেন।