বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হামলা ও ভাঙচুরের ঘটনায় আরও যারা জড়িত রয়েছে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতার হওয়া আসামিদের আদালতে পাঠানো হবে।’
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পুরান ঢাকার নয়াবাজারে কাস্টমস বন্ড কমিশনারেটের অভিযানের ফুটেজ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হন বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের রিপোর্টার ফখরুল ইসলাম ও ক্যামেরা পারসন শেখ জালাল। এসময় তাদের ক্যামেরা ও ব্যাকপ্যাক ছিনতাই করে দুর্বৃত্তরা। চ্যানেলের গাড়িতে চালানো হয় ভাঙচুর।
এই ঘটনার পর ভিডিও ক্যামেরাটি রাস্তার পাশের একটি ড্রেন থেকে উদ্ধার করা হয়। তবে ব্যাকপ্যাকটি এখনও পাওয়া যায়নি।