মিরপুরে ঝুটপট্টিতে আগুন

ছবি: সাজ্জাদ হোসেনরাজধানীর মিরপুর ১০ নম্বরের ঝুটপট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।  শনিবার (১৪ মার্চ) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে বলে ফায়ার সার্ভিসে জানানো হয়। এরপর সেখানে টিম পাঠানো হয়। দুপুর তিনটায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ছবি: সাজ্জাদ হোসেনফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

রাসেল শিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আমাদের ১০টি ইউনিট সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ সময় মোহাম্মদ হোসাইন (২২) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।’