সোমবার (১৬ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে মিজানের পক্ষে আইনজীবী এহসানুল হক সমাজী শুনানি করে মিজানের অব্যাহতির আবেদন করেন। একইসঙ্গে অপর আসামি বাছিরের পক্ষে আইনজীবী সৈয়দ রেজাউর রহমান অভিযোগ গঠনের শুনানি পেছানোর আবেদন করেন। এরপর বিচারক আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির জন্য ১৮ মার্চ দিন ধার্য করেন।
আদালতের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
গত বছরের ১৬ জুলাই ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগে মিজান ও বাছিরের বিরুদ্ধে জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেছিলেন দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্যা।
প্রসঙ্গত, ঘুষ কেলেঙ্কারির অভিযোগ ওঠার পর বাছির ও ডিআইজি মিজানকে সাময়িক বরখাস্ত করা হয়।